অলৌকিক ঘটনা - ১১
ইকবাল ভাইয়ের স্বপ্নঃ- তিনি বলেন, আমি ১৯৯৯ সালের ২৭শে আগষ্ট তরিকা গ্রহণ করি। ২০২২ সালের ১৪ই ডিসেম্বর সূফী সম্রাট দয়াল বাবাজানের শুভ জন্মদিন উপলক্ষে আমার বাড়িতে পরিবারের মধ্যে খেজুর বিতরণ করি এবং রাতে দয়াল বাবাজানের শুভ জন্মদিন উপলক্ষে ফেসবুকে দুইটা পোস্ট দিয়ে ঘুমিয়ে পড়ি। ঐ রাত্রে স্বপ্নে দেখি দয়াল বাবাজান আমার বাড়িতে আসছেন। এসে আমাকে বলছেন, তুমি আমার জন্মদিনে খেজুর বিতরণ করছো আমি তোমার প্রতি খুসি। তারপর দেখি দয়াল কুদরত এ খোদা (মাঃ আঃ) হুজুর আমাদের কাছে এসে হাজির হলেন এবং আমার দিকে হাসি মুখে তাকিয়ে আছেন৷ ঐ মূহুর্তে দেখি দয়াল বাবাজানের ডান হাত মোবারকে এক টুকরা নূর মোবারক ঝলমল করছে। দয়াল বাবাজান মেজো হুজুরের কাছে গিয়ে ঐ নূর মোবারকের উপর ফুঁ দিলেন, সাথে সাথে ঐ নূর মোবারক দয়াল মেজো হুজুরের চোখ মোবারক দিয়ে ভীতরে প্রবেশ করলো। তখন দয়াল বাবাজান আমাকে বললেন, এটা কি দিয়েছি জানো? আমি বললাম, জ্বি না বাবাজান!! তখন দয়াল বাবাজান বললেন, এটা হচ্ছে নূরে মোহাম্মদীর নূর, এখন থেকে তাঁকে ফলো করবা, এইটা আমার আদেশ। এমন সময় আমার ঘুম ভেঙ্গে যায়। জেগে দেখি তখন রাত ৩টা বাজে

0 মন্তব্যসমূহ