ম্যাজিক ছবি তৈরি
প্রস্তাবনা
এটা
একধরনের ম্যাজিক খেলা। খেলাটা এমন—ছবিতে দেখা
গেল একটি রঙিন ছবি।
চার-চারটে রঙ। কিন্তু পরক্ষণেই
সেই ছবিটা আর রঙিন নেই।
সাদা-কালো রং মাত্র।
আবার কী এক কারসাজিতে
এটা পুনরায় রঙিন হয়ে গেল।
এসো তাহলে দেখা
যাক, এই রঙের খেলাটা
কেমন করে হয় ।
উপকরণ
১. পাতলা কার্ড বা মোটা কাগজ ।
২. কাঁচি ।
৩. মার্কার এবং সূক্ষ্ম কলম ।
৪. প্লাস্টিক ফোল্ডার। ৫. টেপ।
৬. কয়েক প্রকারের রং পেনসিল ।
প্রকরণ
ও পদ্ধতি
প্রথমে
পাতলা সাদা রঙের কার্ডকে
সমান করে তিন ভাগে
ভাঁজ করতে হবে (Three equal sections )। ঠিক নিচের
ছবির মতো করে ।
এবার এর
তিন ভাঁজের ঠিক ওপরের ভাজের
ডান পাশে একটি অর্ধগোলাকার
অংশ কেটে নিতে হবে।
এখানে যেন একটি আঙুল
ঢুকে এই পরিমাণে কাটতে
হবে।
এবার
তিন ভাঁজের ওপরের ভাঁজেই সূক্ষ্ম কলম দিয়ে ঠিক
পৃষ্ঠারমাঝখানে একটি চতুর্ভুজ আঁকতে
হবে। একটা সাইজের সামান্য জায়গা রেখে বাকি জায়গা জুড়ে আঁকতে
হবে। এটাই হবে তোমার ছবি প্রদর্শনের জন্য টিভির পর্দার মতো। এখানেই ছবিটা দেখা যাবে।
এবার এই
চতুর্ভুজ জায়গাটা কাঁচি দিয়ে সাবধানে কাট আউট করে নিতে হবে। এটাই হলো ছবি প্রদর্শনের
সামনের জায়গা।
এই যে টিভির
পর্দার জায়গাটা তৈরি হলো এবার তাকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে হবে।
এখন রং পেনসিল দিয়ে তার একটি চওড়া বর্ডার দিতে
হবে। পর্দার ফাঁকটা কাটতে গিয়ে চারপাশে যে জায়গাটা রয়ে গেছে এর পুরোটা জুড়েই ডিজাইন
বর্ডার তৈরি করতে হবে। ঠিক ছবিতে যেভাবে দেখিয়েছি তেমনি ডিজাইনও করতে পার ।
এখন অপর আর এক টুকরো কার্ডবোর্ড নাও। এটা তোমার কার্ডের
যে টিভি পর্দার অংশ কেটে নিয়েছ আগে সেই মাপে কাটতে হবে। কিংবা চারপাশে তার চেয়ে সামান্য
এক সুতা বড় করে কাটা যায়। যাতে ওটা কাচ দিয়ে বেরিয়ে না পড়ে।
এখন এই যে নতুন
কার্ড পাওয়া গেল এর ওপরেই আঁকতে হবে টেলিভিশনের ছবি। এখানে যে কোনো ধরনের নকশা বা
ছবি আঁকা যেতে পারে। জীবজন্তুর ছবি, আকাশের ছবি, মানুষের ছবি এবং সমুদ্রতলের ছবিও হতে
পারে । এসো তাহলে আমরা এখানে সমুদ্রতলের ছবি এঁকে দেখাই । এখানে আঁকা হবে জলের ছবি,
জলজ উদ্ভিদের ছবি, আর কিছু মাছ, চাঁদা মাছ ।
মূল ছবিকে রঙিন করতে হবে। এখন ঠিক এই মাপে নিতে
হবে একটি প্লাস্টিক ইনভেলপ —যার এক মুখ খোলা এবং অপর তিন দিক জোড়া দেওয়া। ওটা যাতে
এমন মাপের হয়— যার ভেতর দিয়ে সমানভাবে ছবির কার্ডটি ঢুকে যায়।
এবার প্লাস্টিকের ভেতরে যে ছবি দেখা যাবে সেই অনুসারে
সূক্ষ্ম কলম দিয়ে আগের দৃশ্যেরই একটি নকশা বা রেখাচিত্র আঁকতে হবে। এখন যদি তুমি ছবির
কার্ডটি টান দিয়ে বের করে নিয়ে আস তাহলেও প্লাস্টিকের ওপরের রেখাচিত্রটি থেকেই যাবে।
তাতেই মনে হবে ওখানে আগের ছবিরই একটি সাদা-কালো ছবি আছে। আবার রঙিন ছবিটা প্লাস্টিক
ব্যাগের মধ্যে ঠেলে দাও। আবার তোমার টিভির পর্দায় ফুটে উঠবে রঙিন ছবি।
এই ম্যাজিক
দেখে তোমার বন্ধুরা অবাক না হয়ে পারবে?
0 মন্তব্যসমূহ