অলৌকিক ঘটনা -১৬
তিনি বলেন, ২০১৯ সালে সূফী সম্রাট দয়াল বাবাজানের জীবদ্দশায় যখন সবাই একই কথা বলছে যে,দয়াল মেজো হুজুর সবকিছু, আমি তখন তা মানতে পারছি না। তখন আমার অনেক খারাপ লাগতো, কারণ যেখানে সূফী সম্রাট দয়াল বাবাজান জাহিরিয়াতে বেঁচে আছেন, সেখানে মেজো হুজুর সবকিছু হয় কিভাবে? এমন চিন্তা আমার মাথায় ঘুরপাক খেতে শুরু করলো। কয়েকদিন এই অবস্থা চলতে থাকে। হঠাৎ একদিন রহমতের সময় স্বপ্নে দেখি আমি দূরে কোথাও হারিয়ে গেছি এবং কান্না করছি আর দয়াল বাবাজানের কাছে দয়া ভিক্ষা চাচ্ছি। এমন সময় দেখি ঐ জায়গায় বড় একটি সম্মেলন হচ্ছে, আর সম্মেলনের প্রধান অতিথি হয়ে আসবেন দয়াল মেজো হুজুর। তখন আমি একটু সাহস পেলাম, কারণ যেহেতু দয়াল মেজো হুজুর আসবেন, তাহলে আমি তাঁর বহরের সাথে ঢাকা যেতে পারবো।
এর কিছুক্ষণ পর দয়াল মেজো হুজুর বহর নিয়ে আসলেন, এসেই উনি দয়া করে সরাসরি আমাকে বললেন, চলেন এই বলে আমাকে ভীতরে নিয়ে গেলেন। উনি আমাকে বললেন, আমার পা দুখানি টিপে দেন। তখন আমি উনার কদম মোবারক টিপতে লাগলাম, ঠিক এমনি সময় উনি উনার কদম মোবারক আমার কাঁধের উপর তুলে দিলেন। আমি বললাম দয়াল আমার গলায় দয়াল বাবাজানের লকেট মোবারক আছে। তখন তিনি উঠে দাঁড়ালেন এবং আমাকে বললেন, চলেন আপনি ঢাকা যাবেন না!! আমি বললাম জ্বি যাবো। তখন দয়াল মেজো হুজুর দয়া করে বাহিরে এসে সবাইকে বললেন, আজকে প্রোগ্রাম হবে না, এই বলে আমাকে নিয়ে রওয়ানা করলেন। এমন সময় আমার ঘুম ভেঙ্গে গেল। তখন আমি চিন্তায় পড়ে গেলাম কেন আমাকে এই স্বপ্ন দেখানো হলো। পরে বুঝতে পারলাম যে, আসলে দয়াল বাবাজানের পরে দয়াল কুদরত এ খোদাই আমাদের ছায়া হয়ে আসবেন। আলহামদুলিল্লাহ সবশেষে আমার ভীতরের সকল খটকা দূর হয়ে গেল
এই ছিল আশেকে রাসুল শাহাজাহান ভাইয়ের পাঠানো ঘটনা। মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরত এ খোদা (মাঃ আঃ) হুজুর যে, কত বড় মাপের অলীআল্লাহ তা এ ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো। তিনি তাঁর কদম মোবারক থেকে কাউকে বঞ্চিত করেন না। তবে এখানে একটি বিষয় বুঝবার আছে, আর তা হলোঃ- শাহাজাহান ভাই সরলসোজা একজন আশেকে রাসুল, তাই তিনি সঠিক রাস্তা পেয়ে গেলেন। আর যারা আবু জাহেল এবং আবু লাহাবের মতো হিংসা পরবশত হয়ে দয়াল মেজো হুজুরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা এখনো যেমন বিপদ গামী হয়ে আছে, মৃত্যু পর্যন্ত তাদের অবস্থার কোন পরিবর্তন হবে না। বিষয়টি অতি সুক্ষাতিসুক্ষ তাই সবার বোধগম্য নাও হতে পারে। মহান রাব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুন
0 মন্তব্যসমূহ