প্রাইমারি স্কুল জীবন
জীবনটা প্রাইমারি স্কুলের মাঠ পর্যন্তই সুখের ছিলেস্টিং শনিবার সকালের তীব্র বিরক্তি। বাড়ির কাজ না করলে শিক্ষকদের কাছ থেকে স্কেলের বারি। নয়টার আগেই স্কুলে পৌছানো। তবুও সেই সময়টাই জীবনের সবচেয়ে আনন্দপূর্ণ আর সুন্দর সময় ছিলো। এখন সেসবের কিছু নেই, সেইসাথে আনন্দগুলোও আজ মৃ| তপ্ৰায়।
আগের আমিটা ছোটো ছিলাম, অনেকটা বেশি হয়তো বোকাও ছিলাম। বুঝতাম কম, উত্তর দিতে জানতাম না ঠিকঠাক। কিন্তু তখনের আমিটাই প্রচন্ড ভালো ছিলাম, সুখে ছিলাম। এখন হয়তো উত্তর দিতে জানি, চালাকি ধরে ফেলি, না বলতেও অনেক কিছু বুঝে নেই, কিন্তু এখন আর আগের মতো নিজেকে নিয়ে তুষ্ট নই আমি।
আবারও খুব করে ফিরে যেতে ইচ্ছে করে পুরোনো সেই ক্লাসরুমে। ডাস্টার নিয়ে কাড়াকাড়ি করতে ইচ্ছে করে ক্লাসমেইটদের সাথে। দৌড়ে বেড়াতে ইচ্ছে করে স্কুলের সারা মাঠজুড়ে। হয়ে যেতে ইচ্ছে করে আগের মতোই বোকা, অবুঝ। বুঝতে ইচ্ছে করে না নির্মম পৃথিবীর এই চরম স্বার্থপরতা। ভুলে যেতে ইচ্ছে করে উত্তর দেয়া।
হয়ে যেতে ইচ্ছে করে আবারও ছোট্টো সেই আমিটা। বড় হতে গিয়ে সুখগুলোকে এভাবে হারিয়ে ফেলবো, নিজেকেই নিজের পর মনে হবে জানলে হয়তো কখনোই বড় হওয়ার দুঃসাহস দেখাতাম না


0 মন্তব্যসমূহ