নবী রাসূলগণের ছবি ছিল কি ?দ্বিতীয় খণ্ড
আমরা সকলেই সাক্ষ্য দেই যে, ইনিই তোমাদের নবী । আর যেই লোকটি তাঁহার পা ধারণ করিয়া আছেন, তিনি ঐ নবীর পরে তাহাঁর খলীফা হইবেন ।
ইমাম
বোখারী তাহার ইতিহাস গ্রন্থে এই বর্ণনার পর
আরো উল্লেখ করেন যে, যেই
লোকটি ছবি দেখাইতেছিল সে
আরো বলিল যে, যেই
নবীই অতীত হইয়াছেন; তাহার
পরে অবশ্যই অন্য নবী আগমন
করিয়াছেন; কিন্তু এই নবীর পরে
আর কোন নবী আগমন
করিবেন না । (জওয়াবে
ছহীহ্)
বিভিন্ন
সূত্রের বরাত দিয়া ঐতিহাসিকগণ
লিখেনঃ আল্লাহ্ পাক হযরত আদম
আলাইহিস্ সালামের নিকট একটি তাবুত
(বাক্স) নাজিল করিয়াছিলেন । ঐ বাক্স
বা সিন্দুকে পয়গম্বরগণের ছবি বিদ্যমান ছিল
। ঐ সিন্দুকটি বৃক্ষের
কাঠ দ্বারা নির্মিত ছিল । উহার
আয়তন ছিল তিন গজ
লম্বা ও দুইগজ প্রশস্ত
। হযরত আদম আলাইহিস্
সালামের জীবদ্দশা পর্যন্ত সিন্দুকটি তাহার নিকটই রক্ষিত ছিল । অতঃপর
বংশানুক্রমে তাহার সন্তানদের হাতে স্থানান্তরিত হইতে
হইতে হযরত ইয়াকুব (আঃ)
ও পরে হযরত মুছা
আলাইহিস্সালামের হাতে আসে ।
এই মো'জেযাটি ছিল
রাসুলে পাক ছাল্লাল্লহু আলাইহি
ওয়াসাল্লামের পরিচয়, খ্যাতি এবং সর্বোপরী তাহার
নবুওয়তের সত্যতার একটি নিশ্চিত প্রমাণ
।"
বিশ্বনবী
(সঃ)-এর ছবি মোবারকের
অস্তিত্ব সম্বন্ধে আরো অন্যান্য কিতাবেও
তথ্য পাওয়া যায় । আল্লামা
আব্দুর রহমান জামী (রহঃ) প্রণীত ও
মওলানা মুহিউদ্দীন খান অনুদিত- 'শাওয়াহেদুন-নবুওত' নামক কিতাবের ২০
নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছেঃ
"হেশাম
ইবনুল আস্ (রাঃ) বলেনঃ আমিরুল
মু'মিনীন হযরত আবু বকর
সিদ্দিক (রাঃ) আমাকে এক
ব্যক্তির সঙ্গে সম্রাট হিরাক্লিয়াসের কাছে প্রেরণ করলেন
। উদ্দেশ্য, তাকে ইসলামের দাওয়াত
দেয়া । আমরা যখন
গোতা পৌঁছলাম, তখন সম্রাটের একজন
গবর্নর জাবালা গাসসানী সেখানে উপস্থিত ছিলেন । আমরা হিরাক্লিয়াসের
সাথে সাক্ষাতের কথা বললাম ।
জওয়াবে সম্রাট আমাদের কাছে একজন দূত
প্রেরণ করে বললেনঃ আপনারা
যা বলতে চান, দূতের
সাথে বলুন । আমরা
বললামঃ আমরা দূতের সাথে
কথা বলব না ।
অতঃপর দূত আমাদেরকে জাবালার
সম্মুখে নিয়ে গেল ।
আমি তার সাথে কথা
বললাম এবং তাকে ইসলামের
দাওয়াত দিলাম । আমি দেখলাম,
তিনি কালো পোশাক পরিধান
করে রেখেছিলেন । আমি জিজ্ঞাসা
করলামঃ কালো পোশাক পরেছেন
কেন? তিনি বললেনঃ আমি
কসম খেয়েছি যে তোমাদেরকে সিরিয়া
থেকে বের না করা
পর্যন্ত এ পোশাক খুলব
না । আমি বললামঃ
আল্লাহ্র কসম, যে
ভূমিতে আমরা বসে আছি,
তা আমরা দখল করে
নিব; বরং আপনাদের দেশের
একটি বিরাট অংশ আমাদের করতলগত
হবে ইনশাআল্লাহ্ । কেননা, আমাদের
পয়গম্বরকে (সঃ) আল্লাহ্ তায়ালা
এ বিজয়ের সুসংবাদ দিয়েছেন ।"
গবর্নর
বললেনঃ আপনারা সেই জাতি নন,
যারা এ দেশ জয়
করবে । বরং তারা
এমন জাতি, যারা রোযা রাখে
এবং সন্ধ্যা বেলায় ইফতার করে । এরপর
জাবালা আমাদের রোযা সম্পর্কে জিজ্ঞাসা
করলেন । আমরা যখন
রোযার কথা বললাম, তখন
তার মুখ কালো হয়ে
গেল । অতঃপর তিনি
বললেনঃ উঠুন । আমরা
উঠলাম । তিনি আমাদেরকে
হিরাক্লিয়াসের কাছে নিয়ে যাওয়ার
জন্যে একজন দূতকে সঙ্গে
দিলেন । আমরা শহরের
নিকটবর্তী হলে দূত বললঃ
আপনাদের বাহনের মত বাহন লোকেরা
এই শহরে আনে না
। আপনারা ইচ্ছা করলে অন্য বাহন
যোগাড় করে দেই ।
আমরা বললামঃ না । আল্লাহ্র কসম, আমরা
এই বাহন নিয়েই শহরে
প্রবেশ করব । আমাদের
এই কথাবার্তা সম্রাটের কর্ণগোচর হলে তিনি আমাদেরকে
আমাদের বাহনেই তরবারি কোষবদ্ধ অবস্থায় শহরে আসার অনুমতি
দিলেন । আমরা সেখানে
পৌঁছে বাহনগুলোকে বাতায়নের নিচে নামিয়ে দিলাম
। সম্রাট আমাদেরকে নিরীক্ষণ করিলেন । আমরা লা
ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" ধ্বনি দিলে প্রাসাদের বাতায়ন
প্রবল বাতাসে দোদুল্যমান খেজুর গাছের ন্যায় দুলতে লাগল ।
সম্রাট
এক ব্যক্তির মাধ্যমে আমাদেরকে পয়গাম দিলেন, আমার সামনে তোমাদের
ধর্মবিশ্বাস এমন প্রচণ্ড শব্দে
প্রকাশ করা উচিত নয়
। এরপর তিনি আমাদেরকে
ভিতরে যাওয়ার অনুমতি দিলেন । আমরা ভিতরে
প্রবেশ করে দেখলাম সম্রাট
লাল পোশাক পরিহিত হয়ে ফরাশে উপবিষ্ট
আছেন । সেখানকার প্রতিটি
বাতায়নের পর্দা ছিল লাল রঙের
। সম্রাটের কাছে আমীর-ওমরাহদের
একটি দলও ছিল ।
আমরা কাছে পৌছতেই সম্রাট
হেসে বলললেনঃ তোমাদের কি ক্ষতি হতো
যদি নিয়মানুযায়ী তোমরা আমাকে দোয়া ও সালাম
বলতে? আমরা বললামঃ "আস্সালামু আলাইকুম।" সম্রাট বললেনঃ তোমরা তোমাদের বাদশাহকে সালাম ও দোয়া বল?
আমরা বললামঃ একইভাবে । বাদশাহ্র
জন্য কোন আলাদা নিয়ম
নেই । সম্রাট বললেনঃ
বাদশাহ্ কিভাবে সালামের জওয়াব দেন? আমরা বললামঃ
একই কথা দিয়ে ।
সম্রাট আবার বললেনঃ তোমাদের
সর্ববৃহৎ কালাম কোনটি? আমরা বললামঃ "লা
ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ্ ।" একথা বলতেই সেই
বাতায়ন (জানালা) দুলে উঠল ।
সম্রাট মাথা তুললে তাও
দুলতে লাগল । সম্রাট
প্রশ্ন করলেনঃ যখন তোমরা এই
কালেমাটি আপনগৃহে পাঠ কর, তখন
তোমাদের গৃহের বাতায়নও (জানালাও) কি এমনিভাবে দুলতে
থাকে? আমরা বললামঃ আল্লাহ্র কসম, এ
জায়গা ছাড়া আমরা কখনও
এরূপ দেখিনি । সম্রাট বললেনঃ
তোমরা যে স্থানে এ
কালেমা পড়তে, সে স্থানই যদি
দুলতে থাকত, তবে এটা আমার
অপছন্দনীয় ব্যাপার হতো । আমি
আরো পছন্দ করতাম যদি আমার দেশের
কিছু অংশ বেহাত হয়ে
যেত । আমরা কারণ
জিজ্ঞাসা করলে সম্রাট বললেনঃ
এরূপ হলে এটা নবুয়তের
দাবি অনুযায়ী হতো না; বরং
নিছক কোন ব্যক্তির কৌশল,
ধোঁকা ও প্রতারণা হতো
।
এরপর সম্রাট আরও বিভিন্ন প্রশ্ন করলেন এবং আমরা জওয়াব দিলাম । পরে তিনি আমাদেরকে নামাজ ও রোযা সম্পর্কেঅ প্রশ্ন করলেন । আমরা উত্তর দিলাম । অতঃপর বললেনঃ উঠ । তোমাদের জন্য একটি উৎকৃষ্ট গৃহ সজ্জিত করা হয়েছে । সেখানে অথিতি আপ্যায়নের সকল উপকরণসহ সরবরাহ করা হয়েছে ।
আমরা
সেই গৃহে তিন দিন
অবস্থান করলাম । সম্রাট প্রতি
রাত্রে আমাদেরকে ডেকে পাঠাতেন এবং
যেসব বিষয়ে পূর্বে জিজ্ঞাসাবাদ করেছিলেন, সেগুলো সম্পর্কে পুনরায় জিজ্ঞাসা করতেন । আমরা জওয়াবের
পুনরাবৃত্তি করতাম । এরপর সম্রাটের
আদেশে একটি চতুষ্কোণ বিশিষ্ট
সিন্দুক আনা হল, যা
মণি-মুক্তায় পরিপূর্ণ ছিল । এতে
ছোট ছোট অনেক ছক
ছিল এবং প্রত্যেক ছকের
একটি দরজা এবং প্রত্যেক
দরজায় একটি করে তালা
ছিল । সম্রাট একটি
তালা খুলে তা থেকে
একটি রেশমী বস্রখণ্ড বের করলেন ।
বস্রখণ্ডটি খোলার পর তাতে একটি
ছবি দেখা গেল, যার
রঙ রক্তিম, চক্ষুদ্বয় প্রশস্ত এবং গ্রীবা লম্বা
ছিল । এমন লম্বা,
যা আমরা কখনও দেখিনি
। কিন্তু ছবিটি শ্মশ্রুবিহীন ছিল । এর
কেশদাম এমন সুন্দর ছিল
যেন প্রকৃতি স্বহস্তে তৈরি করেছে ।
সম্রাট বললেনঃ একে চিন?
আমরা
"না" বললে তিনি বললেনঃ
ইনি হচ্ছেন আদম (আঃ) ।
এরপর সম্রাট দ্বিতীয় তালাটি খুলে তা থেকে
একটি রেশমী বস্রখণ্ড বের করলেন ।
এ বস্রখণ্ডে একটি শুভ্র অবয়ব
রক্তিম নেত্র এবং বৃহৎ মস্তক
বিশিষ্ট ব্যক্তির ছবি ছিল ।
এ ব্যক্তি আপন গুণাবলীতে দ্বিতীয়
মনে হচ্ছিল । সম্রাট বললেনঃ
এঁকে চিন? আমরা "না"
বললে তিনি বললেনঃ ইনি
হচ্ছেন হযরত নূহ (আঃ)
। এরপর তৃতীয় তালা
খুলে আরও একটি রেশমী
কাপড় বের করলেন ।
এতে যে ছবিটি আঁকা
ছিল, তাঁর গোত্রবর্ণ অত্যন্ত
সাদা, সুডৌল দেহ, উজ্জ্বল ললাট,
কারুকার্যময় কপোল ও শুভ্র
দাঁড়ি, যেন তিনি জীবিত
হাস্যরত । সম্রাট বললেনঃ
এঁকে চিন? আমরা বললামঃ
না । তিনি বললেনঃ
ইনি হচ্ছেন ইব্রাহীম (আঃ) । এরপর
আরও একটি তালা খুলে
আরেকখণ্ড রেশমী বস্র বের করলেন
। এতে একটি সাদা
রঙের ছবি ছিল ।
আমরা দেখেই চিনে ফেললাম যে
ইনি আমাদের প্রিয়তম নবী হযরত মোহাম্মদ
(আঃ) । আমাদের কান্না
এসে গেল এবং আমরা
সম্মানার্থে দাঁড়িয়ে গেলাম । এরপর বসে
পড়লাম । সম্রাট বল্লেনঃ
পরওয়ারদেগারের কসম, সত্য বল
ইনিই তোমাদের পয়গম্বর? আমরা বললাম, হ্যাঁ,
ইনিই আমাদের পয়গম্বর । সম্রাট কিছুক্ষণ
পর্যন্ত আমাদের দিকে তাকিয়ে রইলেন
। অতঃপর বললেনঃ এটা সিন্দুকের সর্বশেষ
ছক । কিন্তু তোমরা
কি বল, তা দেখার
জন্যে আমি তড়িঘড়ি করে
দেখিয়েছি । এরপর তিনি
আরও একটি তালা খুললেন,
যার মধ্যে পূর্ববৎ কোন একজন পয়গম্বরের
ছবি ছিল । শরীরে
অনেক কালো কেশ ছিল
এবং মুখমণ্ডল সুশ্রী ছিল । সম্রাট
বললেনঃ এঁকে চিন? আমরা
বললামঃ না । তিনি
বল্লেনঃ ইনি হযরত ঈসা
ইবনে মরিয়ম (আঃ) ।
এরপর
আমরা সম্রাট হিরাক্লিয়াসকে জিজ্ঞসা করলামঃ পয়গম্বরগণের দেহাবয়বের সাথে সামঞ্জস্যশীল এসব
ছবি আপনি কোথায় পেলেন?
তিনি বললেনঃ হযরত আদম আল্লাহ্র দরবারে আবেদন
করেন যে, তাঁর বংশধরদের
যারা নবী হবেন, তাঁদের
আকার আকৃতি তাকে দেখানো হোক
। সেমতে প্রতিপালক তাঁদের ছবি তাঁর কাছে
পাঠিয়ে দেন । এগুলো
আদম (আঃ)-এর পরিত্যক্ত
মূল্যবান বস্তু-সামগ্রীর মধ্যে পশ্চিম গোলার্ধের নিকটে ছিল । যূলকারনাইন
বাদশাহ্ এগুলো সেখান থেকে নিয়ে আসেন
এবং দানিয়ালের হাতে সমর্পণ করেন
। দানিয়াল পরে এগুলো কাল
বস্রে আঁকিয়ে নেন । এখন
যে ছবিগুলো দেখতে পাচ্ছ এগুলো হুবুহু দানিয়ালের আঁকা ছবি ।
এরপর
সম্রাট বললেনঃ আমার বাসনা এই
যে, এদেশ ত্যাগ করি
এবং তোমাদের একজন গোলাম হয়ে
থাকি । যখন মৃত্যুবরণ
করি, তখন যেন আমার
সাথে সদ্ব্যবহার করা হয় এবং
আমাকে দেশে ফেরত পাঠিয়ে
দেয়া হয় ।
দেশে
প্রত্যাবর্তন করে আমরা আমিরুল
মুমিনীন আবুবকর সিদ্দিক (রাঃ)-এর কাছে
উপস্থিত হলাম এবং আদ্যোপান্ত
সমস্ত ঘটনা বর্ণনা করলাম
। তিনি শুনে কেঁদে
ফেললেন এবং বললেনঃ আল্লাহ্
তায়ালা তার জন্যে কোন
কল্যাণকর কিছুর ইচ্ছা করছেন, যা সে চায়,
তা তিনি করে দিবেন
। এরপর তিনি বললেনঃ
আমাদের রাসুলে পাক (সঃ) খবর
দিয়েছিলেন যে, তাওরাত ও
ইঞ্জিলে ইহুদী ও খ্রিস্টানরা তাঁর
প্রশংসা ও নাত দেখতে
পায়; যেমন আল্লাহ্ তা'আলা এরশাদ করেছেন-
"তারা
তাকে তাওরাত ও ইঞ্জিলে লিখিত
দেখতে পায় ।"
ইসলামিক
ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক বাংলা ভাষায় অনূদিত তাফসীরে মা'আরেফুল কোরআন-এর ৬ষ্ঠ খণ্ডে
৪৬০ পৃষ্ঠায় তিরমিজি শরীফের ২২৪পৃষ্ঠায় বর্ণিত এক হাদীসে উল্লেখ
করা হয়েছে যে, "হযরত আয়েশা সিদ্দিকা
(রাঃ) ফরমান, রাসুলুল্লাহ্ (সঃ)-এর বিবাহে
আসার পূর্বে ফেরেস্তা জিব্রাইল একটি রেশমী কাপড়ে
আমার ছবি নিয়ে রাসুলুল্লাহ্
(সঃ)-এর কাছে আগমন
করেন এবং বলেন, এ
আপনার স্ত্রী । কোন রেওয়াতের
আছে, জিব্রাইল তার হাতের তালুতে
ছবি নিয়ে এসেছিলেন ।"
উপরোক্ত
বক্তব্যগুলো থেকে সুস্পষ্ট যে,
হযরত মোহাম্মদ (সঃ)-এর ছবি
মোবারক খোলাফায়ে রাশেদীনের যুগ পর্যন্ত যে
ছিল, তাতে কোন সন্দেহ
নেই । কিন্তু পরবর্তীতে
তা গেল কোথায়? এ
হারিয়ে যাওয়ার পেছনে কি রহস্য লুকায়িত
রয়েছে তা গভীরভাবে চিন্তা
করা প্রয়োজন ।
0 মন্তব্যসমূহ