আবেগী নিউজ

আবেগী নিউজ

অলৌকিক ঘটনা ৬

অলৌকিক ঘটনা

আশেকে রাসুল রনি কান্ট্রি সমন্বয়ক মালয়েশিয়া, পিতাঃ- আশেকে রাসুল আফজাল হোসেন, গ্রামঃ- গোড়াপীপাড়া, থানাঃ- সিরাজদীখান, জেলাঃ- মুন্সিগন্জ
গত ৩০-০৫-২০২৩ তারিখ রোজ মঙ্গলবার কুয়ালালামপুর মালয়েশিয়া খানকাহ শরীফে আছরের নামাজ পড়ে ঘুমিয়ে ছিলাম। ঘুমানোর ১ ঘন্টার ভীতরে স্বপ্নে দেখতেছিলাম আমার আয়ু শেষ, আজরাইল আমার জান কবজ করবে। ঠিক সেই সময় আমি দয়াল কুদরত এ খোদার চেহারা মোবারক স্বরণ করার সাথে সাথে দয়াল কুদরত এ খোদা হাজির হয়ে আমার জান কবজ করছেন, কিন্তু আমি কোন মৃত্যু যন্ত্রণা উপলব্ধি করছি না। তিনি আমার রুহুটা কবজ করে শুন্যের পথে আলোর মাঝে দ্রুত গতিতে বহুদূরে এগিয়ে যাচ্ছেন। আমি দয়াল কুদরত এ খোদার কদম মোবারক জড়িয়ে ধরে শুন্যের পথ ধরে আলোর মাঝে ভাসমান উড়ে যাচ্ছি আর কান্নাকাটি করে নিজের সবচেয়ে আপন মানুষটি আমার মায়ের জন্য দয়ালের কাছে দয়া ভিক্ষা চাচ্ছি। আমিতো মরে গেলাম আমার মায়ের কি হবে? কে তার ভালো মন্দ সববিষয়ে আমার মতো করে দেখবে?
তখন দয়াল কুদরত এ খোদা বললেন, তুমি কোন চিন্তা করো না,তার বিষয়টা আমি দেখবো। এরই মধ্যে দয়াময় দয়াল আমাকে শান্তিময় স্থানে পৌঁছে দিলেন। পরবর্তীতে দেখি আমি মরার পরও আমার বাবা চাচা সহ অসংখ্য আশেকে রাসুল ভাইয়েরা গোলামী শেষ করে কেউ বিশ্রাম করছে কেউ বসে বসে তরিকতের আলোচনা করছে। বিষয়টা এ রকম ছিল যে, তাদের সাথে আমিও গোলামীতে ছিলাম। আমার নিজস্ব একটা লাগেজ ছিল, ওটার উপর সুন্দর করে A4 Size পেপারে কালার প্রিন্টে লেখা আছে আমার জন্ম ও মৃত্যুর ডিটেইলস। অপর দিকে উপস্থিত সবাই যেহেতু আশেকে রাসুল তারা সবাই আমি মরে যাওয়ার পরও আমার রুহু বা আত্মার উপস্থিতি বুঝতে পারছেন এবং আমার সাথে কথাও বলতেছেন।
বিশেষ করে আমার বড় চাচা শফিকুল ইসলাম, যার তরিকার জীবন ইমাম শাহ্ চন্দ্রপুরী (রহঃ) থেকে শুরু করে সূফী সম্রাট দয়াল বাবাজানের পিরিয়ড শেষ করে বর্তমান যুগের ইমাম দয়াল কুদরত এ খোদার পরশময় নূরের কদম মোবারকে বর্তমান আছেন। সেই চাচা আমার কাছে জানতে চাইলেন, মৃত্যুর সময় তোমার কি অবস্থা হয়েছিল এবং এখন তুমি কেমন আছো? তখন আমি কাঁদতেছিলাম আর বলতেছিলাম, দয়াময় দয়াল কুদরত এ খোদার মাঝেই দয়াল বাবাজান, দয়াল রাসুল (সঃ) ও মহান রাব্বুল আলামিন বিরাজ করছেন। বর্তমান যুগে দয়াল কুদরত এ খোদা নূরে মোহাম্মদীর ধারক ও বাহক যিনি দয়া করে আমার জান নিজগুনে নিজ হস্তে কবজ করে আমাকে শান্তিময় স্থানে পৌঁছে দিয়েছেন। আপনি মুক্তি পেতে চাইলে দয়াল কুদরত এ খোদার কদম মোবারক শক্ত করে মহব্বতের সাথে ধরে রাখবেন। এভাবে কাঁদতেছিলাম আর হৃদয়ে এক পরম শান্তি অনুভব করতেছিলাম। এভাবে কাঁদতে কাঁদতে আমার ঘুম ভাঙ্গার পরও দেখি আমি কাঁদতেছি। কিন্তু আমি যে জীবিত তা বুঝতে কিছুক্ষণ সময় লেগেছিল। অর্থাৎ মাগরিব ও এশার নামাজ আদায়ের পর পূণরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসি!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ